এক কাপ চায়ে স্মৃতি, সুর আর আবেগ—ফাহমিদা নবীর কণ্ঠে মুগ্ধ লন্ডন

পলি রাহমান গানের সুর, চায়ের আড্ডা আর স্মৃতিমাখা এক সন্ধ্যা,লন্ডনের জুমাইরা হলে গত ২৭সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘এক কাপ চা’-এর তৃতীয় আসর। জনপ্রিয় সংগীত শিল্পী ফাহমিদা....

পলি রাহমান

গানের সুর, চায়ের আড্ডা আর স্মৃতিমাখা এক সন্ধ্যা,লন্ডনের জুমাইরা হলে গত ২৭সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘এক কাপ চা’-এর তৃতীয়  আসর। জনপ্রিয় সংগীত শিল্পী ফাহমিদা নবীর মনোমুগ্ধকর পরিবেশনায় সন্ধ্যাটি পরিণত হয় সংগীত প্রেমীদের জন্য এক আবেগঘন ও স্মরণীয় আয়োজনে।

অনুষ্ঠানটির আয়োজন করেন কিশওয়ার মুনিয়া। ‘এক কাপ চা’ আয়োজনের এটি ছিল সিজন থ্রি। অনুষ্ঠানকে ঘিরে সন্ধ্যা থেকেই জুমাইরা হলে জড়ো হতে থাকেন বিপুলসংখ্যক দর্শক ও সংগীত প্রেমী। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

 

পরিবেশ।

ফাহমিদা নবীর পরিচিত ও জনপ্রিয় গানগুলো একে একে পরিবেশিত হলে দর্শকদের মধ্যে তৈরি হয় বিশেষ আবেশ। কেউ গানের সঙ্গে তাল মিলিয়েছেন, কেউ নীরবে উপভোগ করেছেন প্রিয় শিল্পীর পরিবেশনা। আবার অনেকের চোখে–মুখে ফুটে ওঠে পুরোনো দিনের স্মৃতি ও আবেগ। শিল্পীর কণ্ঠে প্রিয় গান শুনে দর্শকদের স্বতঃস্ফূর্ত করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো হল।

আয়োজক কিশওয়ার মুনিয়ার পরিকল্পনা ও তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়। দর্শকদের জন্য চা ও আপ্যায়নের ব্যবস্থাপনায় ছিল সালোয়া ইভেন্টস ম্যানেজমেন্ট। সুন্দর ব্যবস্থাপনা, হলের সাজসজ্জা, পরিবেশ এবং আন্তরিক আপ্যায়ন।

সব মিলিয়ে আয়োজনটি দর্শকদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে অংশ নেওয়া দর্শকদের অনেকেই বলেন, লন্ডনের ব্যস্ত জীবনে এমন একটি সন্ধ্যা তাদের কিছুটা সময়ের জন্য নিয়ে গেছে গান, স্মৃতি ও আবেগের জগতে। বিশেষকরে ‘এক কাপ চা’-এর মতো আয়োজন প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে সংযোগ আরও গভীর করে।

আয়োজক কিশওয়ার মুনিয়ার পক্ষ থেকে ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। আর দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসায় ‘এক কাপ চা’-এর তৃতীয় আসর হয়ে ওঠে লন্ডনে সংগীত প্রেমীদের জন্য একটি প্রাণবন্ত ও স্মরণীয় সন্ধ্যা।