রবিবার ইউএস ওপেনের মেগা ফাইনালে মুখোমুখি আলেকজান্ডার জেরেভ এবং বেন শেলটন। ফল যাই হোক না কেন, চলতি মরসুমে দুই তারকাই নিজেদের গ্র্যান্ড স্ল্যাম যাত্রায় এক বড়সড় তৃপ্তি নিয়ে কোর্ট ছাড়বেনএটা সত্যি, যে চোটের কারণে কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের অনুপস্থিতি এই টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন পাওয়ার পথ প্রশস্ত করেছে। অনেকেই মনে করেছিলেন, সিনকারাজ জুটির দাপটে জেরেভের গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন হয়তো অধরাই থেকে যাবে। কিন্তু ফরাসি ওপেন জিতে সেই ভুল ভেঙে দিয়েছেন জার্মান তারকা। অন্যদিকে, বিশ্বের তাবড় খেলোয়াড়দের হারিয়ে গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলার যোগ্যতা প্রমাণ করেছেন শেলটনও।মরসুমের শুরুতে জেরেভের জোড়া গ্র্যান্ড স্ল্যাম জয়ের বাজি ধরলে অনেকেই হাসতেন।
ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর আজ তিনিই ফেভারিট! ২০২০ সালের ইউএস ওপেন ফাইনালে ডমিনিক থিমের কাছে দু’সেটে এগিয়ে থেকেও হারতে হয়েছিল। এরপর একাধিক বার তাঁর মানসিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ফরাসি ওপেনে ফ্ল্যাভিও কোবোল্লিকে হারিয়ে সেই ভূত তাড়িয়েছেন জেরেভ। উইম্বলডনে ইয়ানিক সিনারের কাছে হারলেও টানা তিনবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন।সিনার ও আলকারাজকে নিয়ে প্রশ্নের উত্তরে জার্মান তারকার বক্তব্য, আমি বিশ্বাস করেছিলাম এটা সম্ভব। হয়তো আপনারা অনেকেই করেননি। গত দু’বছরের নিরিখে প্রশ্ন ওঠা স্বাভাবিক ছিল, যে কার্লোস আর ইয়ানিকই সব গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবে কি না। তবে রবিবার আমার সামনে আরও একটি বড় ম্যাচ।শেলটনের সামনে জোড়া ইতিহাস গড়ার সুযোগ।
শেলটন আজ ইতিহাস গড়তে পারেন। ২০০৩ সালে অ্যান্ডি রডিকের পর প্রথম মার্কিন পুরুষ হিসেবে এবং ১৯৭৫ সালে আর্থার অ্যাশের পর প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ তাঁর সামনে। যদিও সেমিফাইনালের পর এক সাংবাদিক ইতিহাসের কথা মনে করালে মুচকি হেসে শেলটন বলেন, তাই নাকি?টুর্নামেন্টের পারফরম্যান্স নিয়ে তাঁর বক্তব্য, ‘আমার কাছে পুরো টুর্নামেন্টটাই একটা অজানা ভূখণ্ড। আমি এমন জায়গায় পৌঁছেছি যেখানে আগে কখনও আসিনি।প্রাক্তন তারকা জেমস ব্লেকের মতে, শেলটনের এই উত্থান কৃষ্ণাঙ্গ আমেরিকানদের টেনিসের প্রতি আরও বেশি আকৃষ্ট করবে। তিনি বলেন, বেনের গল্প শুনে এমন অনেকেই অনুপ্রাণিত হবেন, যাঁরা হয়তো আগে টেনিস দেখতেনই না।