বিজেপিকে ‘একনায়ক’ বলে কটাক্ষ অভিজিৎ দীপকের

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ও নির্বাচন কমিশনের অভিমুখে প্রতিবাদ মিছিলের জেরে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে মঙ্গলবার (০৬ অক্টোবর) আটক করেছিল দিল্লি পুলিশ। এ ঘটনায়....

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ও নির্বাচন কমিশনের অভিমুখে প্রতিবাদ মিছিলের জেরে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে মঙ্গলবার (০৬ অক্টোবর) আটক করেছিল দিল্লি পুলিশ। এ ঘটনায় কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় প্রশাসনকে ‘একনায়কতান্ত্রিক’ আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘ছাত্র ও সাংবাদিকদের পর এবার বিরোধী দলনেতাকেও আটক করা হলো। একনায়ক শাসক সত্যিই অন্য সবকিছুর চেয়ে জ্ঞানুকে বেশি ভালোবাসেন।’

অভিজিৎ দীপকের এই মন্তব্য মূলত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে চলা রাজনৈতিক বিতর্কের দিকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

রাহুল ও প্রিয়াঙ্কাকে আটকের পর অভিজিৎ দীপকের এই মন্তব্য বিরোধীদের আন্দোলনকে ঘিরে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে, যখন নির্বাচন কমিশন ভবনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিরোধী শিবিরের নেতারা। অনুমতি না থাকার অভিযোগে পুলিশ পদযাত্রায় বাধা দেয় এবং রাহুল-প্রিয়াঙ্কাসহ একাধিক শীর্ষ নেতাকে আটক করে।

 

পরবর্তীতে রাতে আকাশবাণী ভবন চত্বরে বিরোধীরা ৮ ঘণ্টারও বেশি সময় অবস্থান বিক্ষোভ শুরু করলে সেখান থেকেও পুলিশ তাদের সরিয়ে নিয়ে কিংসওয়ে ক্যাম্প পুলিশ লাইনে নিয়ে যায়। অবশেষে রাত ১০টার কিছু পর তাদের মুক্তি দেয় দিল্লি প্রশাসন।

উল্লেখ্য, ভোটার তালিকায় অসদুপায়ে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে ভারতের বিরোধী দলগুলো। কমিশন এই অভিযোগ অস্বীকার করলেও মঙ্গলবারের এই আটকের ঘটনা ও পরবর্তীতে রাজনীতিবীদদের পালটাপালটি মন্তব্য ঘিরে দিল্লির রাজনৈতিক অঙ্গনে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।