২৫২ মাদ্রাসা বন্ধের নোটিশ, খারিজি মাদ্রাসা নিয়ে সরব শমীক

পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলির পরিকাঠামো যাচাই নিয়ে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রথম দফাতেই রাজ্যজুড়ে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিস জারি করা হয়েছে, এর পাশাপাশি আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। বন্ধের....

পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলির পরিকাঠামো যাচাই নিয়ে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রথম দফাতেই রাজ্যজুড়ে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিস জারি করা হয়েছে, এর পাশাপাশি আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। বন্ধের নোটিস পাওয়া মাদ্রাসাগুলির অধিকাংশই খারিজি মাদ্রাসা বলে জানা গিয়েছে।

 

সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নতুন বিতর্ক।এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, খারিজি মাদ্রাসাগুলি বন্ধ করার সিদ্ধান্ত যথাযথ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ টেনে তিনি স্মরণ করান, বুদ্ধবাবুও একসময় মন্তব্য করেছিলেন যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। সেই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলে দলের চাপে বুদ্ধদেবকে সেই অবস্থান থেকে সরে আসতে হয়েছিল বলে দাবি করেন শমীক। তিনি বলেন, সেদিন যদি বামফ্রন্ট বুদ্ধদেবের কথা গুরুত্ব দিয়ে শুনত, তাহলে সীমান্তবর্তী জেলাগুলিতে বর্তমান পরিস্থিতি তৈরি হত না।

 

শমীক আরও জানান, দেশে ধর্মের ভিত্তিতে কোনও ভেদাভেদ থাকা উচিত নয়, এবং প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ ও অভিন্ন মানের শিক্ষা নিশ্চিত করা জরুরি। শিক্ষা কোনও ধর্মীয় আচার-অনুশীলনের মাধ্যম নয়, বরং জ্ঞান, যুক্তিবোধ, বিজ্ঞানমনস্কতা ও মানবিকতার বিকাশের পথ বলে মন্তব্য করেন তিনি।সামাজিক মাধ্যম এক্স-এ শমীক লেখেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং তা কুসংস্কারমুক্ত রাখা প্রয়োজন। কোনও শিশুর ভবিষ্যৎ যেন তার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নির্ধারিত না হয়, সেটিই বিজেপির লক্ষ্য বলে জানান তিনি। দলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, তাঁদের লক্ষ্য এক দেশ, এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।