কাকে বিয়ে করছেন মিমি চক্রবর্তী?

দীর্ঘদিন প্রেমের পরে এ বার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ বছরের শেষে ডিসেম্বরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। পাত্র নৌসেনায় কর্মরত। বেশ কয়েকবছর ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন। তবে এত....

দীর্ঘদিন প্রেমের পরে এ বার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ বছরের শেষে ডিসেম্বরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। পাত্র নৌসেনায় কর্মরত। বেশ কয়েকবছর ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন। তবে এত দিন প্রেম গোপনেই রেখেছিলেন তাঁরা। ইন্ডাস্ট্রির কেউ ঘুণাক্ষরেও তা জানতে পারেনি। সম্প্রতি বিয়ের পরিকল্পনা শুরু হওয়ায় ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে যে, কালিম্পংয়ে বিয়ে করবেন তাঁরা। সেখান থেকে পরে কলকাতায় এসে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের জন্য রিসেপশনের পরিকল্পনা রয়েছে মিমির। ইতিমধ্যে বিয়ের নিমন্ত্রণপত্রও ছাপতে দিয়েছেন অভিনেত্রী। আর তার পরেই বিয়ের খবর আরও চাউড় হয়ে যায়।

 

 

সামনে রাজ চক্রবর্তীর সঙ্গেও নতুন ছবি শুরু করতে চলেছেন মিমি। জ়ি ফাইভে একটি ছবি প্রযোজনা করছেন রাজ, সেখানেই প্রধানচরিত্রে থাকার কথা মিমির। পরিচালক অয়ন চক্রবর্তী। শুভশ্রী যেমন তাঁর প্রাক্তন দেবের সঙ্গে ছবি করছেন, এ বার সেই পথে হাঁটলেন রাজ-মিমিও। ‘বোঝেনা সে বোঝেনা’ ছবির শুটিংয়ে রাজ-মিমির সম্পর্কের শুরু। ২০১৬-তে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। ২০১৮-তে রাজ বিয়ে করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে মিমি ও শুভশ্রীর মধ্যে সম্পর্ক বেশ ভাল। এমনকি, রাজ প্রযোজিত এই ছবিতে মিমিকে কাস্ট করার পরামর্শ নাকি শুভশ্রীই দেন। কিছু দিনের মধ্যেই শুটিং শুরু হবে। তবে বিয়ের পরেই নতুন ছবির কাজ শুরু করবেন। আপাতত বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী।