প্রথমবার এসএসবি-র অনুষ্ঠানে শুভেন্দু

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের বিশেষ কর্মসূচিতে অমিত শাহ। এই প্রথমবার ওই অনুষ্ঠানে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপও দাগেন অমিত....

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের বিশেষ কর্মসূচিতে অমিত শাহ। এই প্রথমবার ওই অনুষ্ঠানে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপও দাগেন অমিত শাহ। আগের মুখ্যমন্ত্রীকে ডাকলেও সেনার অনুষ্ঠানে আসতেন না বলেই দাবি তাঁর।

 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে দুরমুশ করে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। এই প্রথমবার বাংলার মসনদে গেরুয়া শিবির। তার ১০০ দিন পূর্তিতে বাংলায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিনের সফরে এদিন এসএসবি-র অনুষ্ঠানে যোগ দেন। এদিন সীমান্ত সুরক্ষার প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। বলেন, “শিলিগুড়ি করিডরকে মজবুত করতে ৫৬০ একর জমি প্রয়োজন।

 

কিন্তু এত বছর ধরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার তা দেয়নি। তাই আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তিনি ক্ষমতার আসার পরই জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছেন। আর আজ তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তা আমাদের কাছে সোনায় সোহাগার মতো।