মোদির সঙ্গে শুধু আমার নয়, পুরো জাতির সমস্যা: ধ্রুব রাঠী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নেই, বরং দেশের সাধারণ মানুষের অধিকার নিয়ে সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। ভোট কারচুপি ও ভোটার তালিকা থেকে....

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নেই, বরং দেশের সাধারণ মানুষের অধিকার নিয়ে সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। ভোট কারচুপি ও ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগের প্রতিবাদে আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেঙ্গালুরুতে ‘পিপলস ট্রাইব্যুনাল’ নামে একটি কর্মসূচিতে যোগ দেন ধ্রুব রাঠী। তার সঙ্গে ছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে। ভোট চুরি, ভোটার তালিকা থেকে নাগরিকদের নাম বাদ দেওয়ার প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় ধ্রুব রাঠী বলেন, নরেন্দ্র মোদি হয়তো মনে করছেন তার সঙ্গে রাঠীর ব্যক্তিগত সমস্যা রয়েছে। কিন্তু বাস্তবে বিষয়টি শুধু তার একার নয়, ভারতের পুরো জাতির সমস্যা। তিনি আরও জানান, দেশে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনা ছড়িয়ে পড়ে যে তিনি সরকার পরিবর্তনের উদ্দেশ্যেই ভারতে ফিরেছেন।
রাঠী স্পষ্ট করে বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলকে সমর্থন করার জন্য নয়। এটি প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষার আন্দোলন। বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের তিনি দেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী বলেও উল্লেখ করেন।
ধ্রুব রাঠী বলেন, এটি তার প্রথম আন্দোলন। ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার মতো বিষয় নিয়ে প্রশ্ন তুলে তিনি আন্দোলনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।