চিরঞ্জিত চক্রবর্তী
সেই কোন ছোটবেলা থেকে বুম্বাকে চিনি। যখন ও হাফ প্যান্ট পরত। তখন থেকেই আমাদের যোগাযোগ। বুম্বা আসলে আমার ছোট ভাইয়ের মতো। বড় কাছের। আদরের। পরবর্তীকালে একসঙ্গে অনেক ছবি করেছি। এখনও আমরা একসঙ্গে কাজ করি। আর্টিস্ট ফোরামের বেশ কিছু দায়িত্বও একসঙ্গেই সামলাই। একটা আলাদা চার্ম রয়েছে ওর মধ্যে।
বুম্বাকে নিয়ে আমার জীবনের অনেক গল্প আছে। তার মধ্যে অনেকগুলোই বেশ ইন্টারেস্টিং। এই তো কিছুদিন আগের একটা ঘটনা মনে পড়ছে। ‘বিজয়নগরের হীরে’র শুটিং করতে গিয়েছিলাম। সেই সময়ে মুম্বইয়ের ফ্ল্যাটে আমি আর ও একসঙ্গে ছিলাম। যাওয়ার পথে গাড়িতে অনেক গল্প হলো। ওকে একটা গল্প শুনিয়েছিলাম। যেটা ওর খুব পছন্দ হয়েছিল। তার পরে একসঙ্গে ফ্লাইটে ট্রাভেল থেকে শুটিং। সবসময়ই ওর সঙ্গে খুব ইন্টারেস্টিং কথোপকথন হয়েছে।
বুম্বা খুব বুদ্ধিমান ছেলে। যে কারণেই এতটা সফল। তবে একটা সময়ে ওকে খুব স্ট্রাগলও করতে হয়েছে। ‘শত্রু’-তে ও ইনফ্যাক্ট একটা নেগেটিভ ক্যারেক্টার করেছিল, খুব ছোট একটা চরিত্র। সেখান থেকেই ওর উত্থান। সত্যি বলতে ওই কষ্টের দিনগুলো ওকে এত বড় হয়েছে। এটা সত্যিই অসাধারণ।