ফের বিয়ের পরিকল্পনা গোবিন্দার

২০২৪ সালে বান্দ্রা পরিবার আদালতে বিচ্ছেদ মামলা দায়ের করেছিলেন সুনীতা আহুজা। বুধবার বান্দ্রার পারিবারিক আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নেন গোবিন্দাপত্নী। সেই প্রেক্ষিতেই সুনীতার উদ্দেশে তোপ দেগে অভিনেতার....

২০২৪ সালে বান্দ্রা পরিবার আদালতে বিচ্ছেদ মামলা দায়ের করেছিলেন সুনীতা আহুজা। বুধবার বান্দ্রার পারিবারিক আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নেন গোবিন্দাপত্নী। সেই প্রেক্ষিতেই সুনীতার উদ্দেশে তোপ দেগে অভিনেতার ম্যানেজারের প্রশ্ন, “সেই যদি মামলা প্রত্যাহার করারই ছিল, তাহলে এত্ত তামাশা কেন?” টিপ্পনি কেটেছিল ‘বিতর্কিত’ অভিনেত্রী পুনম পাণ্ডেও। বিচ্ছেদমামলা প্রত্যাহারের কারণ বাতলে বোমা ফাটালেন গোবিন্দাঘরনি।

‘হিরো নম্বর ওয়ান’ হাঁটুর বয়সি তরুণী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে সংসার করার স্বপ্ন দেখছেন! বিয়ের পরিকল্পনার আঁচ পেতেই তড়িঘড়ি মামলা প্রত্যাহার করে নেন সুনীতা। এযাবৎকাল একাধিকবার তারকা দম্পতির দাম্পত্য কলহ, পারস্পারিক বিষোদগারের খবর শিরোনামে ঠাঁই পেয়েছে। বিগত দেড় বছর ধরেই গোবিন্দা-সুনীতার দাম্পত্য ভাঙনের গুঞ্জনে সরগরম মায়ানগরীর সেলেবপাড়া। গোবিন্দার পরকীয়ার জেরেই নাকি ছারখার সুখের সংসার!