RIC একাডেমি পরিদর্শন ভেনিস মিউনিসিপ্যালিটির প্রেসিডেন্টের

সোহানুর রহমান উজ্জ্বল   ইতালি ঃ ইতালিয়ান ভাষা এবং নাগরিক শিক্ষার স্কুল- RIC একাডেমি পরিদর্শন করেছেন, ভেনিস পৌরসভার প্রেসিডেন্ট এবং ভেনিসের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান ‘তোলেত্তার’ পরিচালক, সম্পাদক....

সোহানুর রহমান উজ্জ্বল

 

ইতালি ঃ ইতালিয়ান ভাষা এবং নাগরিক শিক্ষার স্কুল- RIC একাডেমি পরিদর্শন করেছেন, ভেনিস পৌরসভার প্রেসিডেন্ট এবং ভেনিসের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান ‘তোলেত্তার’ পরিচালক, সম্পাদক জোভান্নি পেল্লিজ্জাতো। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক, লেখক পলাশ রহমান, RIC একাডেমির পরিচালক রিতু মিয়া, মেসত্রের সামাজিক সংগঠক ও গবেষক নিকোলা আনুলারে, চিত্রশিল্পী এবং সংগীত পরিচালক সেরেনা ননো ও RIC সল্যুশনের পরিচালক নুরুজ্জামান।

১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় RIC একাডেমি পরিদর্শনে আসেন অতিথিরা। এ সময় ভেনিসের মেসত্রেয় অবস্থিত RIC এডুকেশন সেন্টারে A1 লেভেলের ইতালিয়ান ভাষার কোর্স চলছিলো। উপস্থিত শিক্ষার্থীরা বাংলাদেশ এবং ইতালির জাতীয় সংগীত গেয়ে অতিথিদের অভ্যত্থনা জানান। তারা ভেনিসের সৌন্দর্য বর্ণনা করেন ইতালিয় ভাষায়। এ সময় একটা ‘বৃষ্টির’ গান গেয়ে অনুষ্ঠানকে আরো বেশি আনন্দঘনো করে তোলেন, মিষ্টি শিল্পী নাসরিন।

জোভান্নি পেল্লিজ্জাতো বলেন, সারাজীবন তিনি নিজেকে শিক্ষার সাথে জড়িয়ে রেখেছেন। ভেনিসের সবচেয়ে ঐতিহ্যবাহী বই প্রকাশনার সাথে জড়িয়ে আছেন। সম্প্রতি তিনি রাজনীতিতে নাম লিখিয়েছেন এবং ভেনিসের পৌরসভার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

 

 

তিনি বলেন, সত্যিকারের শান্তিপূর্ণ সহাবস্থান গড়ার জন্য RIC একাডেমির শিক্ষা অবদান ভেনিসের ইতিহাসের অংশ হয়ে থাকবে।

সিনোর জোভান্নি RIC একাডেমির পরিচালক এবং আর্কিটেক্ট রিতু মিয়ার একটি বই প্রকাশের আগ্রহ প্রকাশ করে বলেন, খুব তাড়াতাড়ি আমরা এর প্রকাশনা উৎসব করতে পারবো।

সেরেনা ননো RIC একাডেমির সাথে যৌথ ভাবে সংগীত এবং দুই দেশের সংস্কৃতি নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

রিতু মিয়া বলেন, ভেনিস আমার শহর। আমি এই শহরে বড় হয়েছি, লেখাপড়া করেছি। এখানে আমাদের দেশের অনেক মানুষ বসবাস করেন। তারা যেনো ‘সুনাগরিক’ হয়ে উঠতে পারেন, আমরা সেই চেষ্টা করছি। আমাদের উৎসাহ আরো বেড়ে যায়, যখন দেখি সত্যিকারের শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষের মানুষরা আমাদের পাশে এসে দাঁড়ান।