সাজিদ আহসান
আর মাত্র কিছু দিনের অপেক্ষা, তার পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব। দুর্গা পুজো। ঠিক তার আগে বিশেষ এক উদ্যোগ। পুজোয় কেবল ঐতিহ্য নয়, নিজেকেও উদ্যাপন করার আহ্বান জানিয়ে সামনে আনা হচ্ছে সেনকো গোল্ড ও ডায়মন্ডের বিশাল গয়নার প্রদর্শনী।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর পক্ষ থেকে নতুন ডিজ়াইনের গয়নার প্রদর্শনী হতে চলেছে ঐতিহ্যবাহী প্রাচীন ধুলিয়ান শহরে। সঙ্গে জানানো হয়েছে আকর্ষণীয় অফারের কথাও। অক্সিডাইজ়ড সিলভার চোকার, টেম্পল-স্টাইল কাফ থেকে কুন্দন লেয়ার্ড সেট, স্টার্লিং সিলভার এলিগ্যান্স, এ ছাড়া আমেরিকান ডায়মন্ডের ঝলমলে গয়না— সেনকোর রয়েছে প্রতিটি মুড ও পোশাকের জন্য আলাদা-আলাদা গয়নার কালেকশন।
পুজোর বিশেষ দিনগুলোর জন্য ঐতিহ্যবাহী শাড়ি, ফিউশন পোশাক বা আধুনিক ওয়েস্টার্ন— সব ক্ষেত্রের পোশাকের জন্য মানানসই ডিজ়াইন বেছে নেওয়ার সুযোগ থাকছে। গয়না প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ৮৫ বছরের আস্থা, ১৮৫ টিরও বেশি শো-রুম তাদের পথচলার সঙ্গী।দেশের বাইরে বিশ্ব বাণিজ্যের অন্যতম রাজধানী দুবাইতেও সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ চলছে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর বিশাল শোরুম।
সেনকো কর্তাদের বক্তব্য,
প্রখ্যাত এক সংস্থার তরফে ১০০ গ্লোবাল লাক্সারি ব্র্যান্ডস-এর মধ্যে স্বীকৃতি পাওয়ার পরে তাদের এই সাব-ব্র্যান্ড “গসিপ ” এখন তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। যা আধুনিক প্রজন্মের ফ্যাশন সচেতন নারী পুরুষের ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছে।
সেনকো গোল্ড ধুলিয়ান শাখার কর্তা মোজাহারুল ইসলামের কথায়,গয়না শুধু অলঙ্কার নয়, এটি ক্ষমতা, আত্মবিশ্বাস এবং নিজের কণ্ঠস্বর পুনর্দখলের প্রতীক।
মোজাহারুল ইসলাম জানান,
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর অবধি সকাল ১১ টা থেকে রাত্রি ৯ টা অবধি চলবে ধুলিয়ান শোরুমে সেনকো গোল্ড ও ডায়মন্ডস এর ব্যাপক গয়নার প্রদর্শনী।
প্রচুর নতুন নতুন মন মাতানো ও নজরকাড়া কালেকশন নিয়ে ধুলিয়ান শহরে এই অভিনব প্রদর্শনী এই প্রথম বলে গোটা শহর জুড়ে শুরু হয়েছে জোর চর্চা।