মুকুন্দপুরে ধুন্ধুমার। সংঘর্ষে জড়াল বিজেপি ও তৃণমূল কংগ্রেস (TMC BJP Clash) (মমতাপন্থী)। মঙ্গলবার সন্ধ্যায় পার্টি অফিসকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। দুই পক্ষের তরফ থেকেই ওঠে চোর চোর স্লোগান। শুরু হয় প্রবল ডিমবৃষ্টি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
মূলত পার্টি অফিস দখলকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষ জড়ায়। এদিন মুকুন্দপুরের (Mukundapur) ওই পার্টি অফিসের সামনে জড়ো হন মমতাপন্থী তৃণমূল কর্মীরা। সেই মিছিলে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পালটা হামলার অভিযোগ তোলে বিজেপিও। এই নিয়ে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কালীঘাট তৃণমূল নেতারা। তৃণমূলের মিছিল লক্ষ্য করে ছোঁড়া হয় ইট, ডিম। দুপক্ষের স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ধস্তাধস্তিতে জখম হন বেশ কয়েকজন।