আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় নয়াদিল্লি

আবু আলী   ঢাকা, আন্তর্জাতিক গুরত্বপূর্ণ দুই পদে বাংলাদেশের সমর্থন চায় নয়াদিল্লি। বিশ্বব্যাংকের এর অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংস্থা মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সির (মিগা) নির্বাহী পরিচালক (ইডি) এবং আন্তর্জাতিক পুনর্গঠন ও....

আবু আলী

 

ঢাকা, আন্তর্জাতিক গুরত্বপূর্ণ দুই পদে বাংলাদেশের সমর্থন চায় নয়াদিল্লি। বিশ্বব্যাংকের এর অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংস্থা মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সির (মিগা) নির্বাহী পরিচালক (ইডি) এবং আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের (আইবিআরডি) পরিচালক পদে বাংলাদেশের ভারতের মনোনীত প্রার্থী নীলকান্ত মিশ্রের পক্ষে আনুষ্ঠানিকভাবে সমর্থন চেয়েছে ভারত সরকার। সম্প্রতি ভারতের অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামান বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসুর মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক কূটনৈতিক চিঠিতে এই সমর্থন প্রত্যাশা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাংক গ্রুপের প্রধান অংশ আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (আইবিআরডি) এবং মিগার নির্বাহী পরিচালক ও পরিচালক পদগুলোতে প্রতি দুই বছর পর নিয়মিত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এর ধারাবাহিকতায় চলতি বছর সংস্থা দুটি নিয়মিত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

জানা গেছে, এর আগে বাংলাদেশের সমর্থনে ভারতের পরমেশ্বরন আয়ার ২০২৪ সালে আমাদের নির্বাচনী এলাকা (কনস্টিটিউেন্সি) থেকে আইবিআরডি-র নির্বাহী পরিচালক এবং মিগার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে পরমেশ্বরন আয়ারের স্থলাভিষিক্ত হবেন শ্রী নীলকান্ত মিশ্র। চিঠিতে আইবিআরডি ও মিগার গভর্নর হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের মনোনীত এই প্রার্থীর প্রার্থিতায় ইতিবাচক ও সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

বিশ্বব্যাংক গ্রুপ ও মিগার সম্পর্ক: বিশ্বব্যাংক গ্রুপের একটি অন্যতম প্রধান ও অবিচ্ছেদ্য অংশ হলো মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (মিগার), যা ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাংক যেভাবে উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি ঋণ বা আর্থিক সহায়তা দেয়, মিগা ঠিক সেভাবে উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে কাজ করে। কোনো দেশ যেন রাজনৈতিক বা বাণিজ্যিক অস্থিরতার কারণে বিদেশি বিনিয়োগ হারা না বসে, সেজন্য মিগা বিনিয়োগকারীদের রাজনৈতিক ঝুঁকি বীমা বা গ্যারান্টি প্রদান করে থাকে। বিশ্বব্যাংক গ্রুপের সামগ্রিক লক্ষ্য—দারিদ্র্য বিমোচন ও যৌথ সমৃদ্ধি অর্জন—এরই অংশ হিসেবে মিগা বেসরকারি খাতের বিনিয়োগকে উৎসাহিত করে বিশ্বব্যাংকের উদ্দেশ্য বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখে।

 

আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (আইবিআরডি): এটি বিশ্বব্যাংক গ্রুপের মূল ও বৃহত্তম অঙ্গপ্রতিষ্ঠান। আইবিআরডি মূলত উন্নয়নশীল ও মধ্যম আয়ের সচ্ছল দেশগুলোকে দীর্ঘমেয়াদী ঋণ, গ্যারান্টি এবং আর্থিক ও নীতিগত উপদেষ্টা সেবা দিয়ে থাকে।
বাংলাদেশের অংশীদারিত্ব: বাংলাদেশ বিশ্বব্যাংক, আইবিআরডি এবং মিগার অন্যতম সদস্য দেশ হিসেবে দীর্ঘদিন ধরে এসব আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অংশীদারিত্ব বজায় রেখে কাজ করে আসছে। বৈশ্বিক এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর নীতিনির্ধারণী ও প্রশাসনিক কার্যক্রমে কনস্টিটিউেন্সির মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে।