ঢাকার খ্যাতিমান সাংবাদিক মাহবুব কামালের সঙ্গে জমজমাট আড্ডা লন্ডনের সাংবাদিকদের

লন্ডন প্রতিনিধি বাংলাদেশের সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও পরিবর্তিত বাস্তবতা নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে সাংবাদিক ও লেখক মাহবুব কামালের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে লন্ডন বাংলা প্রেসক্লাবে ‘সত্য ও ক্ষমতার....

লন্ডন প্রতিনিধি

বাংলাদেশের সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও পরিবর্তিত বাস্তবতা নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে সাংবাদিক ও লেখক মাহবুব কামালের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে লন্ডন বাংলা প্রেসক্লাবে ‘সত্য ও ক্ষমতার মধ্যে: বাংলাদেশের সাংবাদিকতার পরিবর্তিত প্রেক্ষাপট’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাহবুব কামাল তাঁর সাংবাদিকতা ও লেখালেখির অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি, গণমাধ্যমের পরিবর্তিত পরিবেশ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ নাহাজ পাশা, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, সাংবাদিক সৈয়দ আনাছ পাশা, মনসুর আলম, উর্মি মজহার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি তারেক চৌধুরী ও সাধারণ সম্পাদক আকরামুল হোসেন, বুলবুল হাসান, কাউন্সিলর সৈয়দা সায়মা আহমেদ, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল আহাদ বাবু, সাংবাদিক রেজাউল করিম মৃধা, সাংবাদিক আজিজুল আম্বিয়া, সুহেজ আহমদ, রুপী আমিনসহ সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক ও কমিউনিটি ব্যক্তিত্বরা।

 

 

আলোচনায় বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকতার পেশাগত নীতি, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার বিভিন্ন দিক উঠে আসে। বক্তারা পরিবর্তনশীল গণমাধ্যম পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতার মূল দায়িত্ব হলো তথ্য যাচাই করে নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে তুলে ধরা। পরিবর্তিত প্রযুক্তি ও গণমাধ্যমের পরিবেশেও সাংবাদিকতার মৌলিক নীতি ও পেশাগত দায়িত্ব অটুট রাখা জরুরি।

 

 

মতবিনিময় সভায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের গণমাধ্যমের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। উপস্থিত সাংবাদিক ও অতিথিরা আলোচনায় অংশ নেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ নাহাজ পাশা, মনসুর আলম, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি তারেক চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, উর্মি মজহার, সৈয়দ আনাছ পাশা, সহসভাপতি আব্দুল আহাদ বাবু, রুপী আমিন ও আজিজুল আম্বিয়াসহ অনেকে।