আসন পুনর্বিন্যাসে রাজি বিজয়!

সম্ভাবনা থাকলেও বাদল অধিবেশনে পেশ হয়নি আসন পুনর্বিন্যাস বিল। তার কয়েকদিন পরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তারপর থেকেই জাতীয় রাজনীতিতে শুরু নতুন জল্পনা। তাহলে কি দীর্ঘদিনের....

সম্ভাবনা থাকলেও বাদল অধিবেশনে পেশ হয়নি আসন পুনর্বিন্যাস বিল। তার কয়েকদিন পরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তারপর থেকেই জাতীয় রাজনীতিতে শুরু নতুন জল্পনা। তাহলে কি দীর্ঘদিনের বিরোধিতা ভুলে এবার আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন করতে চলেছেন বিজয়? শাহী সাক্ষাতের পর থেকে বিজয়কে রীতিমতো কটাক্ষ হজম করতে হচ্ছে। তাহলে কি সত্যিই শিবির বদল করছেন থলপতি?

বৃহস্পতিবার শাহের সঙ্গে সাক্ষাৎ করেন বিজয়। সূত্রের খবর, ওই বৈঠকেই বিজয় দাবি করেছেন আসন পুনর্বিন্যাস নিয়ে গ্যারান্টি দিতে হবে। কোনও রাজ্যের প্রতিনিধিত্বের হার যেন কমে না যায়, সেই প্রতিশ্রুতি দিতে হবে কেন্দ্রকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারাটা সংশ্লিষ্ট রাজ্যের কৃতিত্ব। তার জন্য প্রতিনিধিত্ব কমানো যায় না। বিজয়ের এই মন্তব্যের পরই তামিল রাজনীতিতে জোর চর্চা। তাহলে কি এবার ইউ টার্ন নিয়ে আসন পুনর্বিন্যাসে সায় দিতে চলেছেন বিজয়?