গয়নায় ঐতিহ্য, নকশায় নতুনত্ব—সেনকো গোল্ডের অনন্য পথচলা

সাজিদ আহসান সোনার গয়নার প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। সময় বদলেছে, বদলেছে মানুষের রুচি ও জীবনযাত্রা, কিন্তু সোনার প্রতি সেই ভালোবাসা আজও অটুট। বরং আধুনিক প্রজন্মের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বদলে....

সাজিদ আহসান

সোনার গয়নার প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। সময় বদলেছে, বদলেছে মানুষের রুচি ও জীবনযাত্রা, কিন্তু সোনার প্রতি সেই ভালোবাসা আজও অটুট। বরং আধুনিক প্রজন্মের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে গয়নার নকশা, কারুকাজ ও উপস্থাপনার ধরন। ঐতিহ্য ও আধুনিকতার এই মেলবন্ধনকে সামনে রেখেই দীর্ঘদিন ধরে পথ চলেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।

 

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর এবং হেড অব মার্কেটিং অ্যান্ড ডিজাইন জয়িতা সেনের হাত ধরে সংস্থার ডিজাইন ও মার্কেটিং ভাবনায় এসেছে সময়ের সঙ্গে তাল মেলানো এক নতুন দৃষ্টিভঙ্গি। এক দশকেরও বেশি সময় ধরে জুয়েলারি ডিজাইন ও মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত জয়িতা সেন ২০০৯ সালে সেনকোর সঙ্গে পথচলা শুরু করেন। গ্রাহকদের পরিবর্তিত রুচি, বয়সভিত্তিক পছন্দ এবং নতুন প্রজন্মের চাহিদাকে সামনে রেখে একাধিক নতুন উদ্যোগ ও ব্র্যান্ডের ভাবনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর।

 

জয়িতা সেনের মতে, সোনা শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয়—এটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদও। ভারতীয় সংস্কৃতিতে যে সম্পদকে বহুদিন ধরে ‘শ্রীধন’ হিসেবে দেখা হয়, আধুনিক সময়েও তার গুরুত্ব অটুট। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের রুচি ও জীবনযাত্রার সঙ্গে মিলিয়ে নতুনভাবে উপস্থাপন করাই সেনকোর অন্যতম লক্ষ্য।
আজ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের উপস্থিতি দেশের ১৯টি রাজ্যে ২০০-রও বেশি শোরুমে। পাশাপাশি সংস্থার অনলাইন প্ল্যাটফর্মেও রয়েছে বিস্তৃত গয়নার সম্ভার।
শুধু মহিলাদের জন্য নয়, পুরুষ ও শিশুদের জন্যও রয়েছে নানা ধরনের গয়না। প্রতিদিনের ব্যবহারের হালকা গয়না থেকে শুরু করে বিয়ে, উৎসব ও বিশেষ অনুষ্ঠানের জন্য নজরকাড়া ডিজাইন—সব ধরনের প্রয়োজনকে মাথায় রেখেই তৈরি হচ্ছে সেনকোর কালেকশন।

 

সেনকোর বর্তমান কালেকশনের মধ্যে রয়েছে Vivaha Collection, Diamond Necklace Collection, Antique Collection, Polki Collection, Kids Collection এবং Aham Collection। পুরুষদের জন্য Aham কালেকশনে রয়েছে রিং, ব্রেসলেট, কাফলিঙ্ক, চেন, পেনডেন্টসহ বিভিন্ন ধরনের আধুনিক গয়না।

 

এছাড়াও আধুনিক মহিলাদের কথা মাথায় রেখে সেনকোর Everlite কালেকশন দৈনন্দিন ব্যবহারের গয়নায় এনে দিয়েছে হালকা, মার্জিত ও সমসাময়িক নকশার এক নতুন মাত্রা। সংস্থার কালেকশনে সোনা ও হিরের পাশাপাশি প্ল্যাটিনাম, সিলভার এবং ল্যাব-গ্রোন ডায়মন্ডের মতো আধুনিক বিকল্পও জায়গা করে নিয়েছে।
বাংলার ঐতিহ্যবাহী কারিগরি ও সূক্ষ্ম নকশার প্রতি সেনকোর বিশেষ গুরুত্ব রয়েছে। অভিজ্ঞ কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে এমন সব গয়না, যেখানে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে মিশে যাচ্ছে আধুনিক ডিজাইনের ছোঁয়া।

 

জয়িতা সেনের নেতৃত্বে সেনকোর ডিজাইন ভাবনায় তাই একদিকে যেমন রয়েছে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে রয়েছে নতুন প্রজন্মের রুচি ও চাহিদাকে বোঝার চেষ্টা। হালকা ও আরামদায়ক গয়না, আধুনিক নকশা, বিশেষ দিনের জন্য স্টেটমেন্ট জুয়েলারি কিংবা চিরকালীন অ্যান্টিক ও পোলকি—প্রতিটি ক্ষেত্রেই বৈচিত্র্য আনার চেষ্টা অব্যাহত।
সেনকোর এই পথচলা শুধুমাত্র গয়না বিক্রির গল্প নয়; এটি ভারতীয় কারিগরি, ঐতিহ্য, আধুনিক ডিজাইন এবং বদলে যাওয়া গ্রাহক রুচির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলার গল্প।