ঋতিকা চোপড়া : যে সাহসী সাংবাদিক পথ দেখাচ্ছে দেশকে

অরূপ কালী সারা দেশ এখন নির্বাচন কমিশনের অন্দরের টানাপোড়েনের খবর নিয়ে আলোচনা করছে। The Indian Express-এ রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে উঠে এসেছে দুই নির্বাচন কমিশনারের আপত্তি, ভোটার সফটওয়্যার নিয়ে উদ্বেগ,....

অরূপ কালী

সারা দেশ এখন নির্বাচন কমিশনের অন্দরের টানাপোড়েনের খবর নিয়ে আলোচনা করছে।

The Indian Express-এ রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে উঠে এসেছে দুই নির্বাচন কমিশনারের আপত্তি, ভোটার সফটওয়্যার নিয়ে উদ্বেগ, Form 6-এ পরিবর্তন নিয়ে আপত্তি—এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

এই খবর প্রকাশের পর এখনও পর্যন্ত নির্বাচন কমিশন বা সরকারের তরফে বলা হয়নি যে খবরগুলি ভুয়ো। বরং কমিশন নিজের অবস্থান জানিয়েছে, নিজেদের যুক্তিও দিয়েছে। অর্থাৎ, খবরকে সরাসরি মিথ্যা বলা হয়নি। তার জবাব দেওয়া হয়েছে।

এটাই তো সাংবাদিকতার কাজ। প্রশ্ন করা, তথ্য সামনে আনা এবং প্রয়োজন হলে ক্ষমতাশালী প্রতিষ্ঠানকেও প্রশ্নের মুখোমুখি করা। যিনি এই খবরগুলি সামনে এনেছেন, তিনি ঋতিকা চোপড়া।

চলুন, একটু জেনে নিই কে এই সাংবাদিক।

 

ঋতিকা চোপড়া ১৯ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। এখন তিনি The Indian Express-এর মুম্বইয়ের Resident Editor। এর আগে দিল্লিতে তিনি National Bureau (Government)-এর Chief এবং National Education Editor ছিলেন।

রাজনীতি, সরকার, শিক্ষা, জননীতি এবং নির্বাচন কমিশন—এই বিষয়গুলি নিয়ে দীর্ঘদিন ধরে তিনি রিপোর্ট করছেন।

ঋতিকার সাংবাদিকতার শুরু কলকাতায়। ২০০৬ সালে Hindustan Times-এ ইন্টার্ন হিসেবে কাজ শুরু করেন। ২০০৭ সালে দিল্লিতে চলে যান। পরে কাজ করেছেন Mail Today এবং The Economic Times-এ। ২০১৫ সালে যোগ দেন The Indian Express-এ।

 

তিনি কলকাতার St. Xavier’s College থেকে Mass Communication & Videography নিয়ে পড়াশোনা করেছেন।

সাংবাদিকতার জন্য তিনি একাধিক পুরস্কারও পেয়েছেন। ২০২৪ সালে পেয়েছেন Chameli Devi Jain Award। ২০২১ সালে Election Commission নিয়ে তাঁর রিপোর্টের জন্য পেয়েছেন Ramnath Goenka Excellence in Journalism Award। ২০২২ সালে ২০১৯ সালের লোকসভা নির্বাচন কভারেজের জন্য পেয়েছেন International Press Institute-এর India Award for Excellence in Journalism। এছাড়াও তাঁর অনুসন্ধানী সাংবাদিকতার জন্য আরও পুরস্কার ও স্বীকৃতি রয়েছে।

তাই নির্বাচন কমিশন নিয়ে তাঁর এই রিপোর্ট আজকের কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এই বিষয় নিয়ে তিনি বহুদিন ধরেই কাজ করছেন।

 

আর The Indian Express?

একটি সংবাদপত্র একদিনে পাঠকের বিশ্বাস অর্জন করে না। বছরের পর বছর কাজের মধ্য দিয়ে সেই বিশ্বাস তৈরি হয়।

সাংবাদিকের কাজ কারও পক্ষে বা বিপক্ষে দাঁড়ানো নয়। সাংবাদিকের কাজ প্রশ্ন করা এবং তথ্য সামনে আনা।

আর সেই প্রশ্নের উত্তর দেওয়া—সেটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির দায়িত্ব।